ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে দেশে এল আরও ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে সপ্তম চালান এটি। বুধবার (১১ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
হাইকমিশন জানায়, ভারত থেকে সপ্তম চালানে ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন বেনাপোল বন্দর পৌঁছেছে। এগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
অগ্রাধিকার ভিত্তিতে ভারত থেকে সাত চালানে মোট এক হাজার ৩৮৬ টন তরল অক্সিজেন বাংলাদেশে এল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: