গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।
শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৯২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: