আজ শনিবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে। এ চালানে রয়েছে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ টিকা আসছে।
জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছে প্লেন। এই দফায় টিকার সংখ্যা সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ। / এনটি