প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে, শনিবার (২১ আগস্ট) তাকে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনা হয়।
প্রায় এক মাস ধরে অসুস্থ হাসান আজিজুল হক। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি হৃদরোগ ইন্সটিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন।
হাসান আজিজুল হক বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হার্ট, ডায়াবেটিস ও হাইপোন্যাট্রিমিয়ায় সমস্যায় ভুগছেন। এছাড়াও মাস খানেক আগে বাথরুমে পড়ে গিয়ে কমরে আঘাত পান। এক্সরে করে সেখানে হালকা ফ্র্যাকচার ধরা পড়ে।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় আনার সময় বিমানবন্দরে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। / ঢাপো