প্রতি বছর ১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস' পালিত হবে। 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়। আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪-এর ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে। ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলও নিহত হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: