জাতীয়

দ্বিতীয় ডোজ ১৫ দিনে দেওয়া যায় কিনা, বিবেচনার পরামর্শ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়ার সময়ের ব্যবধান এক মাস থেকে কমিয়ে ১৫ দিন করা যায় কিনা, তা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়ার সময়ের ব্যবধানটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। এখন আমরা এক মাস দিচ্ছি। এক মাসের পরিবর্তে ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, সেটা বলেছেন। আমরা সেটাও করব যদি সম্ভব হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন ডাব্লিউএইচও'র সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এ বিষয়ে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমরা তো দিচ্ছি। ফ্রন্টলাইন ওয়ার্কার ডাক্তার-নার্স ও তাদের পরিবারকে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও তাদের পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মী ও তাদের পরিবার, ছাত্রদের এবং বিদেশে যারা চাকরির জন্য যাচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছে। শ্রমিকদেরকেও দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, কিছু কিছু গার্মেন্টস, ওনাররা চাচ্ছে সকল গার্মেন্টস ফ্যাক্টরিতে যেন দেওয়া হয়। আমরা বলেছি ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাক এবং সুরক্ষিত থাকুক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন দিচ্ছি, এতে সুরক্ষা বাড়বে। ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার খুবই কম। হাতে গোনা ১-২ হতে পারে। আমরা চাই সকলে ভ্যাকসিনেটেড হয়ে যাক এবং সুস্থ থাক। কিন্তু সংক্রমণ তো হয়। আমাদের এখন বিনোদনের জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট ও যানবাহন খুলে দেওয়া হয়েছে। আমি আহ্বান করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে এসমস্ত জায়গা ব্যবহার করবেন। অবশ্যই মাস্ক পরবেন এবং দূরত্ব বজায় রাখবেন। সময়মতো টিকা নিয়ে নেবেন। তাহলে দেশ ভালো থাকবে। মৃত্যুর হার যেভাবে কমছে, ইনশাল্লাহ সংক্রমণও কমে যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ