জাতীয়

মাঝ আকাশে পাইলট অসুস্থ, ভারতের নাগপুরে জরুরি অবতরণ

বাংলাদেশ বিমান / Image: Lightcastle
বাংলাদেশ বিমান / Image: Lightcastle

মাঝ আকাশে পাইলট অসুস্থ হওয়ায় ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিজি-২২ ফ্লাইটটি সকালে ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল।

এ ঘটনায় ফ্লাইটের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল। তিনি জানান, ৪৪ বছর বয়সী পাইলট কিছুটা অসুস্থ বোধ করায় কোনো রকম ঝুঁকি না নিয়ে কাছাকাছি ভারতের নাগপুরে অবতরণ করানো হয় বিমানটি। হাসপাতালে নেয়ার পর তিনি সুস্থ বোধ করছেন এবং যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ঢাকা থেকে এরইমধ্যে অন্য ক্রু’রা রওনা হয়েছেন। তারা পৌঁছালে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে বলেও জানান বিমানের এমডি।

এদিকে, ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ভারতের রায়পুরের কাছাকাছি পৌঁছাতে হৃদরোগে আক্রান্ত হন পাইলট। ওই ফ্লাইটে ১২৬ যাত্রী ছিলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ