চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
রোববার রাত পৌনে ১টার দিকে উথলী স্টেশনের সামনে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় ট্রেনটির চারটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষে দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
দুর্ঘনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: