জাতীয়

বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আর নেই

ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট / Image: Internet
ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট / Image: Internet

মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বেলা ১১টায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, আজ বেলা ১১টায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এর আগে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে পৌঁছান সেখানে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের দুই বোন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ক্যাপ্টেন নওশাদকে ভেন্টিলেশন ব্যবস্থা চালু রাখার মত দেন।

অবস্থার অবনতি হলে গত রোববার তাকে হাসপাতালের সার্জিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এসআইসিইউ) কোমায় নেওয়া হয়। হার্ট অ্যাটাকের পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

১২৪ জন যাত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২২ ওমানের স্থানীয় সময় শুক্রবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি।

জানা যায়, আকাশে থাকা অবস্থায় পাইলট হৃদরোগে আক্রান্ত হলে তার সহকারী জরুরি ভিত্তিতে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিমানটি নাগপুরে বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ