জাতীয়

সংসদের ১৪তম অধিবেশন বসছে বিকেলে

জাতীয় সংসদ ভবন / Image: Wikipedia
জাতীয় সংসদ ভবন / Image: Wikipedia

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা বসা এই অধিবেশনের মেয়াদ হতে পারে সর্বোচ্চ চার কার্যদিবস। বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার এবারের অধিবেশন চালানো হবে। শনিবারে অধিবেশন শুরু হয়ে ওই দিনই সমাপ্তি টানা হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বুধবার প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন মূলতবী হয়ে যাবে। চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে অধিবেশন শুরুর পরপরই মূলতবী ঘোষণার রেওয়াজ চালু রয়েছে। সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ ৩০ জুলাই মৃত্যুবরণ করেন। তার প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মূলতবী করা হবে।

এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনে নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে-সংসদে উত্থাপিত বিল বাংলাদেশ হাউস বিল্ডিং করপোরেশন (সংশোধন) বিল ২০২১, ব্যাংকার বহি সাক্ষ্য বিল ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, Medical Degree (Repeal) Bill 2021, Medical College (Governing bodies) Repeal Bill ২০২১, বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল ২০২১, জাতীয় শিশু হাসপাতাল ও ইনষ্টিটিউট বিল ২০২১, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় বিল ২০২১, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল ২০২১ এবং গান্ধী আশ্রম (ট্রাষ্টি বোর্ড) বিল ২০২১।

এদিকে সংসদ সচিবালয় থেকে আজ দিনের কার্যসূচিতে সভাপতিমন্ডলীর মনোনয়নের পরপরই শোক প্রস্তাব উত্থাপনের বিষয়টি রাখা হয়েছে। এছাড়াও প্রশ্ন-জিজ্ঞাসা পর্বে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রাখা হয়েছে। পাশাপাশি তথ্য, শিল্প, জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিভাগের মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নত্তোর রয়েছে। এরপরই রয়েছে ৭১ বিধি অনুযায়ি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনযোগ আকর্ষণের নোটিশের নিস্পত্তি। এছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক 'বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস এন্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২১' উত্থাপণ করবেন বলে দিনের কার্যসূচিতে উল্লেখ রয়েছে। যদিও শোক প্রস্তাব উত্থাপণের পরপরই এসব কর্মসূচি স্থগিত রেখে বৈঠক মূলতবী করার রেওয়াজ রয়েছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ