জাতীয়

দেশে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টিকা দেয়া হয়েছে

করোনার টিকা
করোনার টিকা

দেশে এ পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ২৪ আর নারী ৮০ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫০ লাখ ৯৮ হাজার ৯৮১ আর নারী ৩২ লাখ ৬০ হাজার ৬৫০ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৪৯৯ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৮ হাজার ৯৮৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৩২৩ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৪ লাখ ৪২ হাজার ৭৪২ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৭০ লাখ ৬৬ হাজার ৫১৬ এবং নারী ৪৩ লাখ ২৭ হাজার ৯৮৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬০ লাখ ৫৫ হাজার ১৭৭ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৩৯ হাজার ৩২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৭ লাখ ৩২ হাজার ৮০৮ জন পুরুষ এবং নারী ২৩ লাখ ২২ হাজার ৩৬৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৩৩ হাজার ৭০৮ এবং নারী ২০ লাখ ৫ হাজার ৬১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৪ হাজার ৫৮৩ এবং নারী ১৪ হাজার ৪০১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৪ হাজার ৪২২ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৫৬২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৬ হাজার ৭৬৫ এবং নারী ৭ হাজার ৬৫৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮১৮ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৪৪ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৭ লাখ ৪৩ হাজার ৫৫৬ এবং নারী ৫৫ লাখ ৫৫ হাজার ৭৬৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ২ লাখ ২ হাজার ৮৮১ জন প্রথম ডোজ এবং ২০ লাখ ৯৬ হাজার ৪৪২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৫ লাখ ৫৫ হাজার ৭৬৬ এবং নারী ৪৬ লাখ ৪৭ হাজার ১১৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১১ লাখ ৮৭ হাজার ৭৯০ জন পুরুষ এবং নারী ৯ লাখ ৮ হাজার ৬৫২ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২০ লাখ ২৭ হাজার ৩৫০ এবং নারী ১৪ লাখ ১৫ হাজার ৩৯২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৩৭ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৭৯ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৬৮৫ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৫২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৫ লাখ ৩৯ হাজার ৬৬৫ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৩৯ হাজার ৬৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ৯৬ হাজার ২৩১ জন নিবন্ধন করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ