জাতীয়

৪ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়া তেলবাহী ট্রেনটি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সোমবার ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী একটি ট্রেন উল্লাপাড়া উপজেলার মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। এরপর থেকেই ঢাকার সাথে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ