জাতীয়

কিছু জঘণ্য মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর ইচ্ছাকৃতভাবে ভেঙে তা প্রচার করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি

কিছু জঘণ্য মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর ইচ্ছাকৃতভাবে ভেঙে তা প্রচার করেছে। গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো বলেই মহামারি মোকাবেলা সম্ভব হয়েছে। মহামারিতে শুধু সরকারি কর্মকর্তা নয়, চিকিৎসক, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরাও জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়িয়েছে। যারা দেশের উন্নয়নের সমালোচনা করছেন তাদের অতীতের বাংলাদেশের কথা ভেবে দেখার আহ্বানও জানান শেখ হাসিনা।

এসময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতিসংঘের আসন্ন অধিবেশনে বাংলাদেশের যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সকালে গণভবনে শুরু হওয়া এই সভা চলে দুপুর পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ