জাতীয়

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত

খোলা চিনির কেজি ৭৪ টাকা, প্যাকেট চিনি ৭৫

খোলা চিনি
খোলা চিনি

প্রতি কেজি খোলা চিনির দাম ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিনির বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে চিনির সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে।

সরকারের সঙ্গে আলোচনার পর নির্ধারিত এ দামে চিনি বিক্রি করা হবে বলে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি দিয়েছে। তারা এ প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেও সরকারকে আশ্বস্ত করেছে। বৈঠকে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ চিনি উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৮০ টাকা ছাড়িয়ে গেছে। আমরা কেজিতে পাঁচ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা ও প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি হবে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ