জাতীয়

৪২তম বিসিএসের ফল প্রকাশ: ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

বিসিএস ভবন
বিসিএস ভবন

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য উত্তীর্ণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি কর্ম-কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে সহকারী সার্জনের ২ হাজার শূন্য পদ পূরণের লক্ষে গতবছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বিজ্ঞাপিত ২ হাজার পদের সাথে অতিরিক্ত আরও ২ হাজার পদ যোগ করে মোট ৪ হজার পদে সুপারিশের জন্য প্রেরণ করা হয়।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য কর্ম কমিশন (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ