চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ টিকা দেশে আসছে আজ শনিবার। গতাকল শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
আজ সকালে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বলে জানায় চীনা দূতাবাস।
এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।
সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: