জাতীয়

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার দিবাগত রাত ১টা ৪০মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপেক)-২০২১’-এ যোগদানের জন্য মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স-এর যৌথ আয়োজনে এ বছর আইপেক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। এ বছরের আইপেক-এ ভবিষ্যৎ অপারেশনাল এনভায়রনমেন্টের ওপর আলোচনা হবে।

সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনীর প্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ