এবার জাতিসংঘের ৭৬তম অধিবেশন স্বল্প পরিসরে হলেও তাতে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন। এর আগে করোনার কারণে এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।
জানা যায়, আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী এবার রোহিঙ্গা ইস্যুতে নতুন কোনো প্রস্তাব দেবেন না। প্রধানমন্ত্রী আগে যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো এখনো বিশ্বের সামনে আছে। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব মিয়ানমারে ফেরত পাঠানোর ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে। / বার্তা