দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০১ জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।
এসব তথ্য জানানো হয়েছে আজ (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৭৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।
একই সময়ে ২৮ হাজার ৫৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬১৫টি নমুনা। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: