জাতীয়

ইতালিতে কর্মজীবীদের কোভিড-১৯ ‘গ্রিন পাস’ বাধ্যতামূলক

-
-

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সব খাতের কর্মজীবীদের জন্য ‘গ্রিন পাস’ বাধ্যতামূলক করেছে ইতালি সরকার। বৃহস্পতিবার (১৬সেপ্টেম্ববর) ইউরোপের অন্যতম অর্থনৈতিক দেশ হিসেবে প্রথম এ ঘোষণা দেওয়া হলো। আগামী ১৫ অক্টোবরের পর থেকে কর্মজীবীদের করোনার হেলথ পাশ দেখাতে হবে।

করোনা মহামারিতে বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির তরফ থেকে বৃহস্পতিবার এ ঘোষণা এলো। এতে বলা হয়েছে, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মীদের টিকা দেওয়ার প্রমাণপত্র, সাম্প্রতিক করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট অথবা সুস্থ হওয়ার পর পূর্বের ছয় মাসের কাজের অনুমতিপত্র দেখাতে হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ‘গ্রিন পাশ’কে স্বাধীনতার দলিল বলে উল্লেখ করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি আমাদের কাজের পরিবেশকে নিরাপদ রাখবে। তিনি আরো বলেন, এটি টিকাদান কার্যক্রমকেও ত্বরান্বিত করবে। ইতালিতে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে এমন মানুষের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ এবং সরকারি প্রতিষ্ঠানে কাজ করে ৩ কোটি ২০ লাখ মানুষ, যাদের গ্রিন পাশের প্রয়োজন পড়বে। গ্রিন পাস নিশ্চিত করতে ব্যর্থ হলে কর্মীদের বরখাস্তের নির্দেশনাও দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ