করোনা সংক্রমণ কমে যাওয়ায় যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে দেশটি।প্রায় সাড়ে চার মাস পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে করোনা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে যুক্তরাজ্যের রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ। ওইদিন যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর চারটা (বাংলাদেশ সময় সকাল ৯টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার যুক্তরাজ্যের পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস এ তথ্য জানান।
২২ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে আর থাকতে হবে না বাংলাদেশি নাগরিককে ।
বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশকে রেড লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এগুলো হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: