জাতীয়

হেলসিংকি থেকে আজ নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / Image: BSS
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / Image: BSS

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে আজ রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আগামীকাল সোমবার ভোর ৪টায়) নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছাবেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী গত শুক্রবার ঢাকা থেকে হেলসিংকির উদ্দেশে রওনা হন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিউ ইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন।

২০ সেপ্টেম্বর

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের একটি ছোট দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। পরে তিনি একটি গাছ লাগাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনে ইউএন গার্ডেনে একটি বেঞ্চ উৎসর্গ করবেন। সেদিন বিকেলে প্রধানমন্ত্রী ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন।

২১ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত ‘ব্যবসাবিষয়ক গোলটেবিল : ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।

২২ সেপ্টেম্বর

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর ‘ডারবান ডিক্লারেশন অ্যান্ড প্রগ্রাম অব অ্যাকশন’ গ্রহণের ২০তম বার্ষিকী উপলক্ষে সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এছাড়া তিনি ‘হোয়াইট হাউস বৈশ্বিক কোভিড-১৯ শীর্ষ সম্মেলন : মহামারির সমাপ্তি এবং আরও ভালো অবস্থান গড়ে তোলা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।

নিউ ইয়র্ক সময় ২২ সেপ্টেম্বর বিকেলে শেখ হাসিনা ‘রোহিঙ্গা সংকট : একটি টেকসই সমাধানের জন্য করণীয়’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন।

২৩ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সময় আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত ‘জাতিসংঘের সাধারণ কর্মসূচি: সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ’ শীর্ষক নেতাদের নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আয়োজিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দশক কর্মসূচির অংশ হিসেবে খাদ্য ব্যবস্থা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

২৫ সেপ্টেম্বর

নিউ ইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন।

ওয়াশিংটন ডিসিতে শেষে আগামী ৩০ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র ছাড়বেন। হেলসিংকিতে যাত্রাবিরতি শেষে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ