জাতীয়

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়

মহামারি করোনা'র কারণে স্থগিত ৪০তম বিসিএস-এর ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে আজ। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হবে।

সকালে পিএসসি'র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে পরীক্ষার এই সময় ঘোষণা করা হয়। ঘোষিত সময় সূচি অনুযায়ী, আজ শুরু হওয়া এই পরীক্ষা ১১ অক্টোবর পর্যন্ত চলবে।

নূর আহমেদ জানান, এই সময়ে সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। গত ১৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে পিছিয়ে যায়।

২০১৮-এর ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ