জাতীয়

নিরাপদ শহরের তালিকায় দুই ধাপ উন্নতি ঢাকার

-
-

ভ্রমণের আগে মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তিনি যেখানে যাচ্ছেন সেই স্থানটি নিরাপদ কি না। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সাম্প্রতিক সময়ে ‘নিরাপদ’-এর সংজ্ঞা বদলে গেছে। এর মধ্যে ২০২১ সালের নতুন এক সূচকে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় দুই ধাপ উন্নতি হয়েছে ঢাকার।

প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট চলতি বছরের বিশ্বের নিরাপদ শহরের সূচক প্রকাশ করেছে। ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, অবকাঠামো, ব্যক্তিগত সুরক্ষার সঙ্গে এবার নতুন করে পরিবেশগত সুরক্ষার ভিত্তিতে বিশ্বের মোট ৬০টি শহরকে নিয়ে করা হয়েছে নিরাপদ শহরের তালিকা।

পাঁচটি বিষয়কে ভিত্তি হিসেবে ধরে গড়ে একশ পয়েন্টের ভিত্তিতে সূচকটি তৈরি করেছে ইকনোমিস্ট। তাতে ৪৮.৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। খবর ইউএনবির।

দুই বছর অন্তর প্রকাশিত নিরাপদ শহরের তালিকায় ইকোনমিস্টের বিচারে এবার ঢাকার শহরের অবস্থান ৫৪তম। সর্বশেষ ২০১৯ সালের তালিকায় ৫৬তম অবস্থানে ছিল ঢাকা। এর আগে ২০১৭ সালে ঢাকা ছিল ৫৮তম অবস্থানে। তবে ২০১৫ সালে ৫০টি শহরকে নিয়ে তালিকা করায় সেবার ঢাকার নামই ছিল না।

এই সূচকে সাম্প্রতিক বছরগুলোতে আধিপত্য ছিল এশিয়ার। জাপানের টোকিও এবং ওসাকা ছাড়াও নগররাষ্ট্র সিঙ্গাপুর ছিল তালিকার শীর্ষে। কিন্তু এবার ৮২.৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি দখল করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। গড়ে ৮২ দশমিক ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কানাডার টরন্টো।

অথচ ২০১৯ সালের সূচকে কোপেনহেগেন ছিল অষ্টম স্থানে। পরিবেশগত সুরক্ষায় এগিয়ে থাকায় সূচকে শহরটির এ উল্লম্ফন।

৮০.৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি চতুর্থ স্থানে এবং জাপানের টোকিও রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডসের আমস্টারডাম ও নিউজিল্যান্ডের ওয়েলিংটন। হংকং অষ্টম এবং নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দশম স্থানটি সুইডেনের স্টকহোমের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ