জাতীয়

পণ্যবাহী পরিবহন শ্রমিকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু

-
-

মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে কাভার্ড ভ্যান, ট্রাক ও প্রাইমমুভার পণ্য পরিবহণ মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। মোটরযান মালিকদের অগ্রিম আয়কর বাতিলসহ ১৫ দফা দাবিতে সারাদেশে তাদের এ কর্মসূচি।

ট্রাক মালিক-শ্রমিক নেতারা জানান, করোনা পরিস্থিতিতে সারাবিশ্বের ব্যবসা-বাণিজ্য যখন বিপর্যস্ত, সেই সময় সরকার পণ্য পরিবহণ মালিকদের ওপর অগ্রিম আয়কর চাপিয়ে দিয়েছে। তা বাতিলের পাশাপাশি মহাসড়কে গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য স্থান নির্ধারণ, প্রতি ৫০ কিলোমিটার পরপর পণ্য পরিবহণ শ্রমিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ, সরকার অনুমোদিত ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলের চাঁদা আদায়ে বাধা অপসারণসহ ১৫ দফা দাবিতে তারা পালন করছেন কর্মবিরতি।

কর্মবিরতি চলাকালে এসব পরিবহণ রাস্তায় চলাচল করবে না এবং সংশ্লিষ্টরা কেউ অফিসে যাবেন না। মালিক শ্রমিকদের জীবন জীবিকা এবং শান্তিপূর্ণ ব্যবসার পথে সব বাধা দূর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন নেতারা। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ