জাতীয়

বঙ্গোপসাগর গভীর নিম্নচাপ, উপকূলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর সর্তক সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর সর্তক সংকেত

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে বলে আবাহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া সারাদেশে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, নিম্নচাপটি উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। ফলে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব না পড়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।

তিনি জানান, নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় খুব বেশি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে ছিটেফোঁটা বা সামান্য বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী দুইদিনের বৃষ্টিপাতের পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ