যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে আসছে ফাইজার-বায়োএনটেকের করোনা প্রতিরোধী আরও ২৫ লাখ ডোজ টিকা। রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এই টিকার চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
তিনি আরও জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারসহ অন্যান্যরা বিমানবন্দরে উপস্থিতি থেকে এই টিকা গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স সুবিধায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে এসেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: