জাতীয়

৮০ লাখ ডোজ লক্ষ্যমাত্রা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা শুরু

গণটিকা
গণটিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আবারও গণটিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তার ৭৫তম জন্মদিন। আজ থেকেই কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, বাংলাদেশ এ পর্যন্ত বিভিন্ন সংস্থা ও দেশ থেকে ৫ কোটি ৫২ লাখ করোনা টিকা পেয়েছে।

এবার ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত টিকা দান চলবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ দিনই টিকাদান কর্মসূচি শুরু হবে। তৃণমূলে যাতে এই টিকার সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবারো দুর্গম এলাকা, বযস্ক, ও প্রতিবন্ধীদের টিকায় অগ্ৰাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, এবার অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীকে টিকা দেওয়া হবে না। ৪ হাজার ৬০০ ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায়, ৪৪৩টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিটি পৌরসভায় একটি বুথ, প্রতি ইউনিয়নে ৩টি বুথে টিকা দেওয়া হবে।

এর আগে ৭ আগস্ট দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইন শুরু হয়। সেসময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম আর চালু রাখতে পারেনি সরকার। সেসময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার টিকা।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে টিকাদানের সিংহভাগই চলছে চীনের তৈরি সিনোফার্ম দিয়ে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ