জাতীয়

বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ

  • -
    -
  • -
    -

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬ আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকলো না বাংলাদেশিদের। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। চিঠিতে ল্যাবগুলোর অনুমোদনের বিষয়টি রয়েছে। সেখানে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে। তবে সফরে আগ্রহী যাত্রীকে অবশ্যই তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এরপরই সে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ