জাতীয়

ফের চালু হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে ফের ফ্লাইট চালানো শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানের ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে। আর কাঠমান্ডু থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর থেকে প্রতি রবিবার ও বুধবার বিমানের ফ্লাইট ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। আর মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ অক্টোবর থেকে প্রতি রবিবার ঢাকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। আর কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ