জাতীয়

অবশেষে শাহজালালে শুরু আরটিপিসিআর পরীক্ষা

শাহজালাল বিমানবন্দর
শাহজালাল বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে বিমানবন্দরে পরীক্ষা করে আমিরাতে যেতে পারবেন প্রবাসীরা।

বুধবার বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

এ নিয়ে মফিদুর রহমান বলেন, “যাত্রীদের ফ্লাইটে আরোহনের ছয় ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল আমিরাত। কিন্তু বিভিন্ন কারণে র‌্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। এখন দেশটি র‌্যাপিড পিসিআরের শর্ত তুলে নিয়েছে। বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠান ঘণ্টায় এক হাজার জনের পরীক্ষা করতে পারবে। জনপ্রতি এক হাজার ৬০০ টাকা চার্জ নেবে তারা।”

বেবিচক কর্মকর্তারা জানান, যাত্রীদের ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে। কিছু আনুষ্ঠানিকতা আছে, সে জন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ