জাতীয়

করোনায় আরও ১৮ জনের মৃত্যু : শনাক্তের হার ২.৯০ শতাংশ

বাংলাদেশে করোনাভাইরাস
বাংলাদেশে করোনাভাইরাস

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার কমেছে। এই সময়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমেছে দশমিক ৫১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪১ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২১ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬১৭ জন। গতকাল ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৮৯ জন। দেশে এ পর্যন্ত ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৬৯৪ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৪০ জন। শনাক্তের হার ৩ দশমিক ১১ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৩ দশমিক ৭৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। গতকাল ১০ জন মারা গিয়েছিল।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৪ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৭ জন করে এবং রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে রয়েছেন ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৯১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ