জাতীয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮

-
-

চলতি বছরের অক্টোবরে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮তম। বর্তমান সময় ভিসা ছাড়াই বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ৪০ দেশে ভ্রমণ করতে পারেন। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও সূচক প্রকাশ করে আসছে। এ সূচকে গত জুলাই মাসে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬ তম স্থানে। সেসময় ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারতেন। এবারের তালিকায় মোট ১১৬টি ক্রমিকের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮তমিএ তালিকায় বাংলাদেশের সঙ্গী হয়েছে কসোভো ও লিবিয়া।

সর্বশেষ প্রকাশিত পাসপোর্টের সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং আফগানিস্তান ১১৬তম অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ