সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য আজ বুধবার দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি বছরই দুর্গাপূজার মহা অষ্টমীর দিন জুয়েলারি দোকান বন্ধ থাকে।
বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আজ দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে এ সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পূজার দিন জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: