জাতীয়

ক্ষুধা সূচকে বিশ্বে বাংলাদেশ ৭৬তম, পিছিয়ে ভারত পাকিস্তান

-
-

বিশ্ব ক্ষুধা সূচকে ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। গত বছর ১০৭টি দেশের মধ্যে ছিল ৭৫তম। এ তালিকায় ‘মাঝামাঝি’ অবস্থানে আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রকাশিত এক সূচকে এ তথ্য জানানো হয়। আইরিশ দাতব্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড এইড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে এ সূচক তৈরি করেছে।

এ সূচকে দেখা গেছে, ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এবার ভারতের স্থান ১০১। দেশটি গত বছরের তুলনায় এবার আরও খারাপ ফল করেছে। এর মানে হচ্ছে, ভারতে ক্ষুধার সমস্যা প্রকট।

ভারতকে মাদাগাস্কার, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইয়েমেন, বুরুন্ডি, কোমোরোস, দক্ষিণ সুদান এবং সিরিয়ার সঙ্গে আশঙ্কাজনক বিভাগে রাখা হয়েছে।

অত্যন্ত উদ্বেগজনক বিভাগে আছে শুধু সোমালিয়া। এবার পাকিস্তান ৯২, নেপাল বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৭৬, মিয়ানমার ৭১ ও আফগানিস্তান ১০৩ নম্বরে রয়েছে।

অপুষ্টির পরিমাণ, পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ