জাতীয়

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, বাড়লো শনাক্তও

বাংলাদেশে করোনাভাইরাস
বাংলাদেশে করোনাভাইরাস

গত প্রায় ৮ মাসের মধ্য দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু ছিল শনিবার (১৬ অক্টোবর)। এ দিন মৃতের সংখ্যা ছিল ৬। ২৪ ঘণ্টার ব্যবধানে এ সংখ্যা আরও বাড়লো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৬৮ জনের। করোনা শনাক্তের হার ১.৭৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৭টি।

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩১৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন এবং রাজশাহীতে ২ জন এবং ময়মনসিংহে মারা গেছেন ২ জন।। তবে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ