জাতীয়

‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি নদীর নামে দুইটি বিভাগ বানাবো। একটা পদ্মা আর একটা মেঘনা। ‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দীন বাহার প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করলে প্রধানমন্ত্রী বলেন, তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত। তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোস্তাকের নাম মনে ওঠে।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, এই নামে বিভাগ করলে অন্য কেউ আসতে চাই না। কুমিল্লা নামে বিভাগ করলে চাঁদপুর আসতে চাই না, লক্ষ্মীপুর আসতে চাই না, নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, ব্রাহ্মণবাড়িয়াও আসতে চাই না। যদি বিভাগ চাও আমি মেঘনা নামেই করে দিতে পারি। পদ্মা পাড়ি দিয়ে যাবো ফরিদপুর আর মেঘনা নদী পাড়ি দিয়ে যাবো কুমিল্লা।

আপনি চাইলে সবই হবে বাহারউদ্দীনের এমন কথার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, তাহলে বিভাগের নাম ব্রাহ্মণবাড়িয়া দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নামে হোক, ফেনী চাচ্ছে ফেনীর নামে হোক, চাঁনপুর চাচ্ছে চাঁনপুরের নামে হোক। আমার প্রস্তাব আমি রাখলাম পছন্দ হলে ভালো না হলে আমি কী করবো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ