জাতীয়

আজ পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

-
-

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলাচলের জন্য খুলে দেয়া হবে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা সেতু।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে লেবুখালী পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মূল সেতুর শতভাগ নির্মাণ কাজ শেষ করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

এক হাজার ৪শ' ৭০ মিটার দীর্ঘ এবং ১৯ দশমিক সাত ছয় মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণ করা হয়েছে নদীর মাঝখানে মাত্র একটি পিলার রেখে। এতে স্বাভাবিক থাকবে নদীর প্রবাহ। সেতুর মূল অবকাঠামো ও পিলারের সঙ্গে ক্যাবল যুক্ত করায় এটি পেয়েছে দৃষ্টিনন্দন চেহারা।

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এতে যৌথভাবে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এবং বাংলাদেশ সরকার।

স্থানীয়রা জানান, পায়রা সেতু চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমে যাবে। থাকবে না কোনো যানজট বা ফেরি পারাপারের ঝামেলা।

পায়রা সেতু চালু হলে বরিশাল থেকে কুয়াকাটার পথে থাকবে না ফেরির ভোগান্তি। এর মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হতে চলেছে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ