জাতীয়

বেতন কাটায় আন্দোলনে বিমানের পাইলটরা

বাংলাদেশ বিমান / Image: Lightcastle
বাংলাদেশ বিমান / Image: Lightcastle

বেতন কাটায় আন্দোলনে নেমেছেন রাষ্ট্রীয় পাতাকবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। এ কর্মসূচির কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দোহাগামী এবং সাড়ে ৭টার দুবাইগামী ফ্লাইট যথাসময়ে ঢাকা ছাড়েনি।

চুক্তির অতিরিক্ত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত জুলাই মাসেও পুরো বেতনের দাবিতে পাইলটরা ধর্মঘটের হুমকি দিয়েছিলেন। বিমান কর্তৃপক্ষের আশ্বাসে তার ধর্মঘট করেননি। বিমান ও বাপার চুক্তি অনুযায়ী, পাইলটরা মাসে আট দিন ছুটি পান। সর্বোচ্চ ৭৫ ঘণ্টা উড়োজাহাজ চালানোর কথা। বেতন কর্তনের কারণে সোমবার থেকে এরচেয়ে বেশি সময় বিমান না চালানোর কর্মসূচি পালন করছেন পাইলটরা। তবে এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

করোনা মহামারিতে লকডাউনে গত বছর বিমান চলাচল বন্ধ হয়ে যায়। আয় বন্ধ হওয়ায় গত বছরে মে মাসে বিমান কর্তৃপক্ষ কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে দেয়। তবে পাইলটরা বলছেন, ২০ শতাংশ ওভারসিজ ভাতা বন্ধ হওয়ায় তাদের বেতন ৪৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

বিমানের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের চাকরির বয়স পাঁচ বছরের কম তাদের বেতন আর কাটা হবে না। তবে যাদের চাকরির বয়স পাঁচ থেকে ১০ বছর তাদের বেতন জুলাই মাস থেকে পাঁচ শতাংশ এবং যাদের চাকরিকাল ১০ বছরের বেশি তাদের ২৫ শতাংশ বেতন কাটা হবে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ