জাতীয়

কোভিড-১৯ ভ্যাকসিন

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আরও ৩৫ লাখ করোনা টিকা সহায়তা

ফাইজারের করোনার টিকা / Al Jazeera
ফাইজারের করোনার টিকা / Al Jazeera

বাংলাদেশ ১২ বছর বা এর বেশি বয়সী তরুণদের করোনাভাইরাসের প্রতিষেধক দেওয়ার যে পরিকল্পনা করেছ তাতে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৩৫ লাখ ডোজ অনুদান দিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আশা প্রকাশ করেছেন, ‘এই সহায়তার ফলে তরুণরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন আরও সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে।’

আজ বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

মার্কিন রাষ্ট্রদূত যোগ করেন, ‘১২ বছর বা তার বেশি বয়সের তরুণদের নিরাপদে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি।’

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ চালানসহ এ পর্যন্ত আমেরিকান জনগণ বাংলাদেশকে দেড় কোটি ডোজ টিকা দান করেছে এবং বাংলাদেশে মার্কিন সরকাররে কোভিড-১৯ সহায়তা মোট ১২১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োটেক কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র মিশন বলেছে, এই ভ্যাকসিন বিতরণ যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। যুক্তরাষ্ট্র ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে এক বিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন বিতরণ করে বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিক্রিয়ায় নেতৃত্ব দেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ