সেবাপ্রক্রিয়া সহজ করতে ছবি, আঙুলের ছাপ ও স্বাক্ষর যে কোনো সার্কেল অফিস থেকেই দেয়ার প্রক্রিয়া চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এখন থেকে বিআরটিএর সব সার্কেল অফিস থেকে মোটরযান মালিক তার ইচ্ছা অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক প্রদান করতে পারবেন।
শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণ নিয়ম অনুযায়ী বিআরটিএর যে সার্কেল অফিস থেকে মোটরযানের রেজিস্ট্রেশন করা হয়, সেখান থেকেই মোটরযানের মালিককে বায়োমেট্রিক দিতে হতো। তবে এখন থেকে যেকোনো সার্কেল অফিস থেকেই মালিকরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারবেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: