জাতীয়

শিক্ষার্থীদের টিকা দেয়ার দ্বিতীয় দিন আজ

-
-

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় করছেন টিকা প্রত্যাশীরা। ঢাকার ৮টি কেন্দ্রে ও ২১ জেলায় চলবে ভ্যাকসিনেশন। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা।

গতকাল সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শিক্ষার্থীদের টিকা দেয়ার এই কার্যক্রম। এর আগে মানিকগঞ্জে প্রাথমিকভাবে ১২০ শিশুকে ফাইজারের টিকা দেয়া হয়েছিল। তাদের কোনো ধরনের সমস্যা না হওয়ায় শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মতিঝিল আইডিয়াল স্কুল ছাড়া বাকি কেন্দ্রগুলো হলো, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমণ্ডি কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাস্টিকা স্কুল।

যেহেতু শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই, তাই জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাউশি এক বিজ্ঞপ্তিতে বলেছে, টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের সুরক্ষা (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। টিকা কেন্দ্র হিসেবে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের ঢাকা স্কুল কেন্দ্র উত্তর বা দক্ষিণ নির্বাচন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নাম্বারে পরে টিকা নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণে যদি সুরক্ষার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না গেলে তাদের তথ্য এক্সেল ফাইল করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। বলা হয়েছে, জন্মনিবন্ধন নম্বর টেক্সট ফরম্যাটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাটে (yyyy-mm-dd) অনুযায়ী এই [email protected] ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ