গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত্র হয়ে তিন বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গেল একদিনে মৃত্যু হওয়া ৩ জনের একজন চট্টগ্রাম বিভাগের এবং বাকি দু'জন রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের।
এছাড়া ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। নতুন ৩ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে।
আর গেল একদিনে দেশের ৮৩৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৯৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে দাঁড়াল।
শুক্রবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: