জাতীয়

‘দাবি মানলে ধর্মঘট প্রত্যাহার করা হবে’

-
-

দাবি মানা হলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা বলে জানিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা। শনিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে মালিক-শ্রমিক পরিষদের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব এ কথা বলেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দাবি মানা হলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে।

বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে জ্বালানি তেলের মূল্য প্রতি লিটার ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোরবেলা থেকে পরিবহন মালিকরা তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন সারাদেশের সাধারণ যাত্রীরা।

আব্দুল মোতালেব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যৌক্তিক দাবির বিষয়ে জানাবেন। এরপর আমাদের সঙ্গে মন্ত্রী মহোদয় আজ সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার আবারও বসে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আমরা বৈঠক শেষ করি। বৈঠকে ধর্মঘটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবির কথা শুনেছেন এবং তিনি বলেছেন যৌক্তিক দাবিগুলো আলোচনা করে মেনে নেওয়া হবে। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ