জাতীয়

বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

-
-

বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবে সম্মত হওয়ায় চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি।

রোববার (৭ নভেম্বর) বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

ভাড়া নির্ধারণে সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বৈঠক হয় বিআরটিএ’র কার্যালয়ে। সেখানে পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ’র তরফ থেকে নতুন প্রস্তাবিত ভাড়ার ঘোষণা দেয়া হয়।

এর আগে দূর পাল্লায় কিলোমিটারে ১ টাকা ৮২ পয়সা ও মহানগরে কিলোমিটারে ২ টাকা ১০ পয়সা করতে চেয়েছিল বিআরটিএ। অপরদিকে দূর পাল্লার জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৯ পয়সা এবং মহানগরের জন্য ২ টাকা ৪৯ পয়সা ভাড়ার প্রস্তাব করে পরিবহন মালিকরা। নতুন প্রস্তাবে, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হতে পারে। আর মহানগরে ভাড়া বাড়তে পারে ৭০ পয়সা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ