জাতীয়

১৫ নভেম্বর থেকে মিলবে ভারতীয় টুরিস্ট ভিসা

-
-

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য আবারও টুরিস্ট ভিসা চালু করছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী এই কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।

দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা একসংগে কাজ করে যাচ্ছি। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।

দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো।

আখাউড়া আগরতলা রেললাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাইকমিশনার বলেছেন, অর্থ পরিশোধ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলেও কম সময়ের মধ্যেই কাজ আবার শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে বিএসএফের বাধা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাইকমিশনার বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে। সীমান্তের কাঁটাতারের আরও কিছু বিষয়ে শিগগির ভালো সিদ্ধান্ত আসবে বলে আশা রাখি।

আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ