জাতীয়

প্যারিসের উদ্দেশে লন্ডন ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো ও লন্ডনে তাঁর সরকারি সফর শেষে আজ ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটটি আজ সকাল ১১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাঁকে বিদায় জানাতে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বাসস্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে তাঁর দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ