জাতীয়

একদিনে ২৩৫ জনের করোনা শনাক্ত, ৭৭ শতাংশই ঢাকায়

বাংলাদেশে করোনাভাইরাস
বাংলাদেশে করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। গত দিনের তুলনায় আজ মৃত্যু কমেছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৯০৬ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ০২৩টি।

বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সমগ্র দেশে করোনা শনাক্তের সংখ্যা ২৩৫ জন, যার ৭৭ শতাংশই ঢাকায়। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন ১ জন এবং চট্টগ্রামে ১ জন। মৃত্যুহীন ছিল বাকি বিভাগগুলো। করোনায় মৃতদের মধ্যে পুরুষ ছিলেন একজন এবং নারী একজন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭ হাজার ৯০৬ জন পুরুষ। অন্যদিকে, নারী মারা গেছেন মোট ১০ হাজার ৪৪ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ