একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন বসছে রোববার (১৪ নভেম্বর)। এই অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বিশেষ আলোচনা’ হবে। সংসদে ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় সংসদে অধিবেশন শুরু হবে। গত ২৭ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
গত ১৬ সেপ্টেম্বর চলতি সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারের অধিবেশনটিও দীর্ঘ হবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: