জাতীয়

সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে বিকেলে

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ রোববার বিকাল ৪টায় শুরু হচ্ছে।

গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পুরণে এ অধিবেশন আহবান করা হয়েছে। ফলে এ অধিবেশন আজ শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।

এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে মিডিয়া কর্মীদের অধিবেশন কাভার করতে হবে। গত প্রায় দু’বছর এ ব্যবস্থাপনায় গণমাধ্যম কর্মীরা অধিবেশন কাভার করছেন।

সংসদ সচিবালয় জানায়, এবারো করোনাকালীন সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ দিকে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। ওই অধিবেশনে ৯টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩২টি নোটিশ পাওয়া যায়।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ২৪টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ১৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৫৮৪ টি প্রশ্নের মধ্যে মন্ত্রীগণ ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ